“মৌলভীবাজার পুর্ব গীর্জা পাড়ায়
পহেলা জানুয়ারি ২০২৬ সালে রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় স্বর্গীয় চন্দ্র শেখর চৌধুরীর শ্রাদ্ধ অনুষ্ঠানে
গীতা পরায়ন ও ভজন কির্তন অনুষ্ঠিত হয়”
রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
গীতা পরায়নে অংশগ্রহণ করেন বিশিষ্ট গীতা পাঠক ডাক বিভাগের সহকারী পরিদর্শক শ্রী বিশ্বজিত দেব,নিত্যানন্দ দেব বাবুল,নিত্যানন্দ ভাগবত সংঘের প্রতিষ্টাতা শ্রী বিমল দেবনাথ,সমাজসেবক বিপুল ধর,
নকুলেশ্বর দেবনাথ,সহ ভক্তদের উপস্থিতিতে এই আয়োজন হয়।
স্বর্গীয় চন্দ্র শেখর চৌধুরীর সহধর্মিনী অঞ্জলি চৌধুরী সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন।
স্বামীর আত্মার শান্তি কামনার জন্য বিনীত প্রার্থনা করেন।
মৃত ব্যক্তির একমাত্র মেয়ে বিথী চৌধুরী তার বাবার জন্য সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।
পরিশেষে শ্রাদ্ধের সকল অনুষ্ঠানের আয়োজন সমাপ্ত করে
সকলে দুপুরের প্রসাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে পুরোহিত করেন রিঙ্কু চক্রবর্তী।
স্বর্গীয় চন্দ্র শেখর চৌধুরীর আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
এই শ্রাদ্ধ আয়োজনের মুখ্য ভূমিকায় পরিচালনায় ছিলেন সাংবাদিক রিপন কান্তি ধর রুপক।
সহযোগিতায় এডভোকেট প্রদীপ চন্দ্র দাস, দুলাল দাস, বিনয় কান্তি দেবনাথ,
এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই আয়োজনটি
সুন্দর ও সাফল্যমন্ডিতভাবে সমাপ্ত করা হয়েছে।
সাংবাদিক রিপন কান্তি ধর রুপক এমন আয়োজনে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply