1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নরসিংদীর আমদিয়ায় ভূমি দালালের বিরুদ্ধে মানববন্ধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ জন দেখেছেন

“নরসিংদীর আমদিয়ায় ভূমি দালালের বিরুদ্ধে মানববন্ধন”

এম.শরীফ হোসেন,নরসিংদী সদর প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক ভূমি দালালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বিচার চেয়ে মানববন্ধন করেছে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ জনগণ।

মঙ্গলবার(৩০ডিসেম্বর) দুপুরে আমদিয়া ইউনিয়ন ভূমি অফিসের প্রদান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ওই দালালের নাম ওয়াস কুরুনী’। সে দীর্ঘদিন যাবৎ আমদিয়া ইউনিয়ন ভূমি অফিসে অফিসের কর্মচারী পরিচয়ে দালালী করে আসছিল। জন সাধারণ ভূমি সংক্রান্ত কোনো কাজে গেলে দ্রুত কাজ(খাজনা / খারিজ) করিয়ে দিতে পারা সহ নানান প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। মানববন্ধনে এলাকাবাসী আরও অভিযোগ, ওয়াজ করুনী দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, অথচ বর্তমান সময়ে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করে জাল দলিল তৈরি থেকে শুরু করে ভূমি অফিসের প্রায় সব ধরনের সেবায় দালালি করে বেড়ায়। সরকারি নিয়মে যেখানে জমি খারিজের নির্ধারিত ফি মাত্র ১ হাজার ১৭০ টাকা, সেখানে দালালির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
এলাকাবাসী আরও জানায়, কোনো ধরনের বৈধ ব্যবসা বা চাকরি না থাকা সত্ত্বেও আমদিয়া বাজারে তিনি একটি কথিত দালালি অফিস পরিচালনা করছেন।
বিশেষ করে আমদিয়া ৭ নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত যেসব বিরোধ ও ঝামেলা রয়েছে, তার অন্যতম উৎস হিসেবে ওয়াস কুরুনীর নাম উঠে এসেছে এলাকাবাসীর বক্তব্যে। অনেকেই বলছেন, অধিকাংশ ভূমি বিরোধের পেছনে এই দালাল চক্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর জোর দাবী,
এই দালাল ওয়াস কুরুনী ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে যেনো কোনো দালালির সূযোগ না পায়। এই বিষয়ে জানতে চাইলে আমদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফারহানা আফরোজ বলেন,
“ওয়াস কুরুনী অতিরিক্ত টাকা নিয়ে ভূমি সেবায় দালালি করছেন এই বিষয়ে আমরা জানতাম না, আমরা চাই ভূমি সেবার জন্য সাধারণ মানুষ আমাদের কাছ থেকে সরাসরি ভূমি সেবা গ্রহণ করুক, ওয়াস কুরুনী আমাদের বলতেন এখানে সেখানে ভূমি সংক্রান্ত কাজ আছে আমরা তাকে নিয়ে আসার জন্য বলতাম, আপনারা দালালদের কাছে না গিয়ে আমাদের কাছে সরাসরি আসলে এমন সমস্যা আর হবেনা। আর আমরাও ওয়াসকুরুনীকে সুযোগ দিবোনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির