“মুন্সিগঞ্জে স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতাল অনুমোদন”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি হারুন রশিদ শেখ
নানা প্রতিশ্রুতি অবসান হলো তবে এবার অবশেষে মুন্সিগঞ্জবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান হচ্ছে। এরমধ্যে হাসপাতাল নির্মানে নীতিগত অনুমোদন দিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে।
জানাযায়, দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজটি নির্মানে নানা আশ্বাস প্রতিশ্রুতি দেওয়া হলেও তা হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসানের বিশেষ তৎপরতা এই প্রকল্পটির অনুমোদন দ্রুততর হয়েছে।
এদিকে নতুন মেডিকেল কলেজ হওয়া খবরে উচ্ছাস ছড়িয়ে পরেছে। হাসপাতালটি নির্মান হলে জেলাবাসীর স্বপ্ন পূরণের পাশাপাশি যথাযথ চিকিৎসা সেবা পাওয়া যাবে বলে মনে করছে স্থানীয়রা।
Leave a Reply