1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“ধুনটে পত্রিকার বিজ্ঞাপনে আওয়ামী লীগ রাজনীতি ছাড়ার ঘোষণা”

  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

“ধুনটে পত্রিকার বিজ্ঞাপনে আওয়ামী লীগ রাজনীতি ছাড়ার ঘোষণা”

আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। পারিবারিক কারণ দেখিয়ে তিনি দলীয় পদসহ আওয়ামী লীগের রাজনীতি ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারী নেতা হলেন ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন। তিনি নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মৃত সহিমুদ্দিন আকন্দের ছেলে।
জানা গেছে, মো. ইব্রাহীম হোসেন স্থানীয় দৈনিক করতোয়া পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপনের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিজ্ঞাপনে তিনি উল্লেখ করেন, পারিবারিক কারণে তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের রাজনীতি এবং সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।
বিজ্ঞাপনে আরও বলা হয়, ঘোষণার তারিখ থেকেই আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক কিংবা রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। বিজ্ঞাপনটিতে নিজ হাতে স্বাক্ষরের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞাপনটির রেফারেন্স নম্বর হিসেবে পি-৪৭৫৫/২৫ উল্লেখ রয়েছে।
এ ঘটনায় নিমগাছি ইউনিয়নসহ ধুনট উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবদলের নেতা আল আমিন বলেন, মো. ইব্রাহীম হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার হঠাৎ এই ঘোষণায় এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।
নিমগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলে খোদা তুহিন বলেন, বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানান।
পদত্যাগের পেছনে পারিবারিক কারণ ছাড়াও অন্য কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কারণ রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে গণমাধ্যমকর্মীরা মো. ইব্রাহীম হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির