1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে যাত্রীবাহী বাস-পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০”

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ জন দেখেছেন

“ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে যাত্রীবাহী বাস-পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস-পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ গাড়ি ৩ টিকে সড়ক থেকে উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে সজোরে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে একটি পিকআপ এসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটির সাথে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ঘনকূয়াশার কারনে একটি বাস, কাভার্ড ভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। সড়ক থেকে গাড়ি ৩ টি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির