“মরহুম ওবায়দুর রহমান স্মৃতি বড় ডাঙ্গাপাড়া প্রিমিয়ার লিগ BDPL 2025 ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ”
মোঃ সাকিব (হিলি) হাকিমপুর প্রতিনিধি
মরহুম ওবাইদুর রহমান স্মৃতি বড় ডাঙ্গাপাড়া প্রিমিয়ার লীগ (BDPL) ২০২৫
এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ আজ শুক্রবার বিকাল দুপুর ২টায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
এই মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে।
🎤 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জননেতা জনাব সাখাওয়াত হোসেন শিল্পী
সাবেক মেয়র, হাকিমপুর (হিলি) পৌরসভা
এবং সাধারণ সম্পাদক, হাকিমপুর উপজেলা বিএনপি।
🎤 বিশেষ অতিথিবৃন্দ—
মোঃ ইসরাইল হোসেন
সাবেক কাউন্সিলর
হাকিমপুর (হিলি) পৌরসভা, ৬ নং ওয়ার্ড বড় ডাঙ্গাপাড়া।
মোছাঃ সেতু আক্তার
সাবেক মহিলা কাউন্সিলর
১, ২ ও ৬ নং ওয়ার্ড, হাকিমপুর (হিলি) পৌরসভা।
মোঃ সাইফুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক
হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
🎤 আমন্ত্রিত অতিথিবৃন্দ—
শ্রী: মধু ঠাকুর
মোঃ কাওছার হোসেন
এছাড়াও অনুষ্ঠানে এলাকার আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী দর্শক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
🏏 ফাইনাল ম্যাচের বিবরণ—
আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয়
আয়ান সুপার জায়ান্টস বনাম
বাদার্স অফ ব্যান্ড ক্রিকেট দল।
দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে অসাধারণ নৈপুণ্য ও দলগত পারফরম্যান্সের মাধ্যমে
🏆 আয়ান সুপার জায়ান্টস ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
🌟 সমাপনী বক্তব্য—
এই টুর্নামেন্টের মাধ্যমে মরহুম ওবাইদুর রহমানের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং এলাকার তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply