“স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল”
ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. জিয়া,সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আজম ভাই, সদস্য সচিব মতিয়ার রহমান, জেলা বিএনপি সহ-সভাপতি মোন্নাফ আলমগীর সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply