1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে- সিলেটে সমাজসেবা দিবসে পদ্মাসেন সিনহা”

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭২ জন দেখেছেন

“অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে- সিলেটে সমাজসেবা দিবসে পদ্মাসেন সিনহা”

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

প্রযুক্তি মমতায় কল্যাণ সমতায় আস্তা আজ সমাজসেবায় প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মযাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় শেখঘাট সমাজসেবা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য রালী বের করা। পরে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসেন সিনহা।

জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বায়েজিদ খান। অংশগ্রহণকারী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুপ্তা হিজড়া।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখঘাট বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, গীতা থেকে পাঠ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা জনি রঞ্জন দে।

অনুষ্ঠানে সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, সমাজসেবা অধিদপ্তর সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সুলায়মান মজুমদার, সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ির উপ-তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল মুনতাকিন, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর সিলেট এর উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসেন সিনহা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও হিজড়া ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করে থাকে। অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় নিয়ে আসতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির