1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নাইক্ষ্যংছড়িতে এক ইয়াবা ব্যবসায়ী পুলিশের জালে”

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন
Oplus_16908288

“নাইক্ষ্যংছড়িতে এক ইয়াবা ব্যবসায়ী পুলিশের জালে”

হামিদুল হক মার্সাল নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

ইয়াবা পাচারের নিরাপদ রোড হিসাবে পরিচিতি নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোনাইছড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ থোয়াইহ্লা মার্মা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ সময় তার সহযোগী আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটক থোয়াইহ্লা মার্মা একই এলাকার চাহ্লা মার্মার ছেলে।
পুলিশ জানায়,
অভিযানকালে থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা ইয়াবা পাচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছিল মাদককারবারীরা। নাইক্ষ্যংছড়ি থানার বর্তমান ওসি যোগদানের পর সোনাইছড়ি এলাকায় এই দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক এবং মামলা করা হয়।
এই ধরনের মাদক বিরোধী অভিযান নাইক্ষ্যংছড়ি সদর আশারতলী, চাকঢালা, জামছড়ি, ফুলতলী এলাকায়ও চালানোর দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির