“নেত্রকোনায় জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ মনোনয়ন-২২,স্থগিত ৩,এবং ৫ জনের মনোনয়ন বাতিল বলে ঘোষণা”
পলাশ পাল,জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেত্রকোনা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই ও বিভিন্ন তথ্য অনুসন্ধান শেষে-২২জনের মনোনয়ন পত্র বৈধ,৫ জনের মনোনয়নপত্র বাতিল, ৩ জনের স্থগিত ঘোষণা করা হয়েছে।আজ ৩ জানুয়ারি শনিবার বিগত সময়ে মনোনয়ন জমা দানকারীদের মধ্যে নির্বাচনী আইন অনুযায়ী বিভিন্ন দিক, তথ্য ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা মো.সাইফুর রহমান।
#নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) উক্ত আসনের বিভিন্ন দলের মোট ৭ টি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার কায়সার কামাল,জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানী, জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন শান্ত, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মান্নান সোহাগ ও কমিউনিস্ট পার্টির প্রার্থী আলকাস উদ্দিন মীর এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় সেই সাথে জামায়াতে সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো.বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী লুৎফুর রহমান এর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়। #নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) মোট ৭টি জমাদান কৃত মনোনয়নের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা এনামূল হক, জাতীয় পার্টির প্রার্থী এবিএম রফিকুল হক তালুকদার রাজা, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও.আব্দুল কাইয়ুম, এনসিপির প্রার্থী ফাহিম রহমান খান পাঠান এর মনোনয়ন বৈধ এবং খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহী এর মনোনয়ন বাতিল ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী শরিফ উদ্দিন তাং এর মনোনয়ন স্থগিত বলে ঘোষণা করা হয়।
#নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) মোট ৬ টি মনোনয়নের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী, জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল কবীর নিয়োগী, ইসলামি আন্দোলনের প্রার্থী জাকির হোসেন, ইমলামী ঐক্যফন্ট এর প্রার্থী শামছুজ্জোহা ও স্বতন্ত্র প্রার্থী নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল এর মনোনয়ন বৈধ এবং জাতীয় পার্টির প্রার্থী আবুল হোসেন তাং এর মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।
#নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি)মোট ৬ টি মনোনয়নের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, ইসলামি আন্দোলনের প্রার্থী মো. মুখলেছুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ এবং বিপ্লবী ওয়ার্কাস পার্টির চম্পা রানী’র মনোনয়ন বাতিল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের প্রার্থীতা স্থগিত বলে ঘোষণা করা হয়।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে মোট ৪ টি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার ও ইসলামি আন্দোলনের প্রার্থী মো. নুরুল ইসলাম এর মনোনয়ন বৈধ,জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ এর মনোনয়ন বাতিল ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার প্রার্থীতা স্থগিত বলে ঘোষণা করা হয়।
দায়িত্বপ্রাপ্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জানান,যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন ও যাদের প্রার্থীতা স্থগিত করা হয়েছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান করলে উনাদেরও মনোনয়ন বৈধ বলে গণ্য হবে। মনোনয়ন যাচা-বাছাই ও ঘোষণার সময় জেলা পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply