1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীন যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন”

  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

“ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীন যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন”

কায়সার,উপজেলাপ্রতিনিধি,ঘোড়াঘাট,দিনাজপুর।

দিনাজপুরের ঘোড়াঘাটে নোংরা পোশাকে ঘুরে বেড়ানো পরিচয়বিহীন মানসিক ভারসাম্যহীন এক যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।
বুধবার সকালে সিংড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন ব্যক্তিগত উদ্যোগে রাস্তায় ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন যুবককে ডেকে এনে গোসল করিয়ে দেওয়া সহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক ও শীতবস্ত্র উপহার দিয়েছেন।
এসময় তিনি (চেয়ারম্যান) মানসিক ভারসাম্য ওই যুবককে জ্যাকেট,গেঞ্জি,প্যান্ট ও জুতা উপহারসহ নগদ অর্থ উপহার দেন। ওই যুবক গত কয়েকদিন ধরে উপজেলা রানীগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। চেয়ারম্যানের মানবিক উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
এর আগে গত মাচে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ১০ জন বাক- প্রতিবন্ধীকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে শীতবস্ত্র জ্যাকেট প্রদান করেছেন।
এ বিষয়ে সিংড়া চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন বলেন, মানসিক শান্তি থেকেই মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাও আমাদের মতো সমাজেরই অংশ। সকলের মতো তাঁদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। এজন্য সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির