1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা”

  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি- হারুন রশিদ শেখ

মুন্সীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায় রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত তারা সদর উপজেলার লিচুতলা ও খালইস্ট এলাকায় অভিযান চালায় তারা।
এ সময় দেখা যায়  এল পি গ্যাস ক্রয়ের রশিদ সংরক্ষণ করা হচ্ছে না, সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক দামে এল পি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এবং মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।
এ ঘটনায় সদর উপজেলার লিচুতলা এলাকায় মা স্যানিটারি এর মালিক মোঃ লুতফর রহমানকে পাচ হাজার টাকা, খালইস্ট এলাকায় মেসার্স হাজী আলী ট্রেডার্স এর ম্যানেজার মোহাম্মদ রিফাতকে পাচ হাজার টাকা  এবং খালইস্ট এলাকায় আই আর স্যানিটারি এর ম্যানেজার মোঃ আব্দুর রহমানকে পাচ হাজার টাকা, ৩ প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তার সাথে ছিলো জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির