1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সোনাইছড়িতে সিএইচটি সম্প্রততি জোটের কম্বল বিতরণ”

  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ জন দেখেছেন

“সোনাইছড়িতে সিএইচটি সম্প্রততি জোটের কম্বল বিতরণ”

হামিদুল হক মার্সাল নাইক্ষ্যছড়ি (বান্দরবান)

নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকায় কম্বল বিতরণ করেছে সিএইচটি সম্প্রতি জোট। আজ রবিবার ৪ জানুয়ারি) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৮০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রতি জোটের আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিংচাক। এ সময় তিনি বলেন, “শীত মৌসুমে দুর্গম এলাকার দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সিএইচটি সম্প্রতি জোট সবসময় পাহাড়ের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সিএইচটি সম্প্রতি জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। তারা কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা জানান, শীতের তীব্রতায় পাহাড়ি অঞ্চলের মানুষ নানাভাবে ভোগান্তিতে পড়েন। এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির