1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীর কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার”

  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ জন দেখেছেন

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীর কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার”

মো: শাকিল হোসাইন জানবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (অ্যালকোহল) উদ্ধার করেছে হল প্রশাসন ও প্রক্টর টিম। অভিযানে ১৭ বোতল ভদকা এবং ৩ বোতল হুইস্কি (বিআর) জব্দ করা হয়।

হল প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। যদিও তার আবাসিক হল হিসেবে মীর মোশাররফ হোসেন হল বরাদ্দ রয়েছে, তবে তিনি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

আজ রোববার ( ৪ জানুয়ারি) রাতে হল প্রভোস্ট ও সহকারী প্রক্টর আব্দুর রাজ্জাক স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য হাতেনাতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোতলগুলোর মধ্যে ভদকা ও ম্যাকডাওয়েলস নং–১ লাক্সারি হুইস্কি রয়েছে, যেগুলো অ্যালকোহলজাত ডিপ্রেসেন্ট ড্রাগ হিসেবে পরিচিত এবং মানবদেহের স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের জন্য লাইসেন্স ব্যতীত অ্যালকোহল বহন ও সংরক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এছাড়া জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী পূর্বে মীর মোশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন, যা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষাজীবন ও সামাজিক শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে প্রশাসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির