1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান”

  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদধারী ১৯ জন নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। সোমবার(৫জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগদানকারী এনসিপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা ঝুমা সাংগঠনিক নিয়ম-নীতি লঙ্ঘন করে দল পরিচালনা করছেন। তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর যে লক্ষ্য ও আদর্শ নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, বর্তমানে দলটি সেই পথ থেকে সরে এসেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, এনসিপি এখন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী রাজনীতিতে যুক্ত হয়েছে, যা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এসব কারণেই তারা এনসিপি থেকে পদত্যাগ করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ও জননন্দিত নেতা ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপিতে যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ মোট ১৯ জন পদধারী নেতা। এ ছাড়া খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “বিএনপি পাহাড়ে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। বিএনপি কোন পচরিবারিক বা ব্যক্তিগত সংগঠন নয়,বিএনপি এদেশের সকল সম্প্রদায়ের,সকল ধর্মের সংগঠন। আজ যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন শক্তি যোগ করবে।” তিনি নতুন নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির