1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“কুমিল্লার ​লাকসামে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি ও প্রকাশ্যে ধূমপান: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা”

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ জন দেখেছেন

“কুমিল্লার ​লাকসামে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি ও প্রকাশ্যে ধূমপান: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা”

হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি, (কুমিল্লা) ​

কুমিল্লার লাকসাম উপজেলায় জনস্বার্থ রক্ষায় এবং বাজার তদারকিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি এবং প্রকাশ্যে ধূমপানের অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ​লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারগিস সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে একটি দোকানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই এলাকায় প্রকাশ্যে ধূমপান করে জনস্বাস্থ্য বিঘ্নিত করার অপরাধে এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ​

অন্যদিকে, উপজেলার বিভিন্ন বাজার ও গ্যাস সিলিন্ডারের দোকানে পৃথক তদারকি চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় অপর একটি দোকানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারগিস সুলতানা বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি বড় ধরণের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” ​অভিযান চলাকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির