“মুন্সীগঞ্জে নোংরা পরিবেশে মিষ্টি, দই তৈরী করায় ১০ হাজার টাকা জড়িমানা”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি- হারুন রশিদ শেখ
মুন্সীগঞ্জের শ্রীনগরে নোংরা পরিবেশে দই মিষ্টি তৈরী করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। উপজেলার বালাশুর বৌবাজার এলাকায় বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারে সোমবার ( ৫ জানুয়ারী) দুপুরে অভিযান চালায় মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। ওই প্রতিষ্ঠানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই উৎপাদন করতে দেখতে পায় তারা। প্রতিষ্ঠানটির মালিক সুব্রত ঘোষকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।
Leave a Reply