“হাকিমপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল”
মোঃ সাকিব হিলি হাকিমপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বড় ডাঙ্গাপাড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক ও মানবিক নেতা প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের সহধর্মিণী Sharifa Karim Sharna।
এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র জনাব মোঃ শাখাওয়াত হোসেন শিল্পীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply