1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“জাবির কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২০ বোতল মদ উদ্ধার, শিক্ষার্থী এক বছরের জন্য বহিষ্কার”

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ জন দেখেছেন

“জাবির কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২০ বোতল মদ উদ্ধার, শিক্ষার্থী এক বছরের জন্য বহিষ্কার”

মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখ (রবিবার) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসনের নিয়মিত অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষের একটি লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

হল প্রশাসনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ এর ৪ (১) (গ) ধারায় তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট মহলের মতে, এই শাস্তিমূলক ব্যবস্থা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে এবং কেউ যেন এ ধরনের অসামাজিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়—সে বিষয়ে সতর্কবার্তা বহন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির