1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায়  দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা”

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায়  দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা”

মুন্সীগঞ্জ প্রতিনিধি,হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানের শুরুতে বাজারের এল পি গ্যাস সিলিন্ডার বিক্রির ডিলার পয়েন্ট সমূহে মনিটরিং করা হয়। মেসার্স হাবিব এন্ড ব্রাদার্সে দেখা গেছে, তাদের নিকট নয় বোতল এল পি গ্যাস আছে। তারা কোম্পানির নিকট গ্যাসের অর্ডার করেছে।
এছাড়াও মেসার্স মনির এন্টারপ্রাইজে দেখা যায় যে, তাদের নিকট এল পি গ্যাস নেই। তারা কোম্পানির নিকট গ্যাসের অর্ডার করেছে।

শেখ এন্টারপ্রাইজে দেখা যায় যে, তারা আজকে এল পি গ্যাস সিলিন্ডারের সরবরাহ পেয়েছে। তাদেরকে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেয়া হয়।
এছাড়া ঘোড়দৌড় বাজারে নিউ ভাই ভাই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসির মালিক কাইয়ুম ঢালিকে পাচ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে মেসার্স কৃষ্ণ ফার্মেসির মালিক মিলন রাজবংশী কে তিন হাজার টাকা সহ দুই ফার্মেসিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল।
এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান আজ ঘোড়দৌড় বাজারে অভিযান চালিয়েছি। বাজারের বিভিন্ন দোকানে এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে মনিটরিং করেছি এবং একই বাজারের দুই ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য প্রদর্শন করায় আট হাজার টাকা জরিমানা করেছি। অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির