1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“শিবচরে বিএনপির আসন্ন নির্বাচন পরিচালনায় যৌথ সভা ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়”

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ জন দেখেছেন

“শিবচরে বিএনপির আসন্ন নির্বাচন পরিচালনায় যৌথ সভা ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারনা গতিশীল করতে শিবচর উপজেলা ও পৌরসভা শাখা বিএনপির এক যৌথ সভা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ই ডিসেম্বর) সকাল ১১.০০ টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর চৌধুরীর বাড়িতে এ যৌথ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ শিবচর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার, বিশেষ অতিথি হিসাবে এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক মো: শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহবায়ক আবু জাফর চৌধুরী, যুগ্ম আহবায়ক জহের গোমস্তা ,যুগ্ম আহবায়ক ইথু চৌধুরী,শিবচর আহবায়ক কমিটির সদস্য আব্দুল হান্নান, শিবচর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা যুবদল নেতা
সজিব খান,যুবদল নেতা শাওন চৌধুরী, শিবচর উপজেলা ছাত্র দলের আহবায়ক তুরাগ খানসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন,যুবদল,ছাত্র দল,কৃষক দল,তাতী দল,সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগন।

শিবচর বিএনপির যুবদল নেতা শাওন চৌধুরীর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন খান বলেন, দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের শিবচরে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার কে জয়যুক্ত করতে হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন,
শিবচর আসন থেকে অনেকেই মনোনয়ন চেয়েছিলেন, দল যাকে যোগ্য মনে করেছে তাকে নমিনেশন দিয়েছে, আমরা যারা জাতীয়তাবাদী দল কে ভালো বাসি তাদের সকলকে একসাথে কাজ করতে হবে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে শিবচর বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার প্রথমেই সদ্য প্রয়াত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান,এ সময় তিনি তারণ্যের অহংকার তারেক রহমানের হাত কে শক্তি শালী করার জন্য এবং শিবচর আসনটি বিএনপি কে উপহার দেওয়ার জন্য সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানান। তিনি বলেন আমার কোন চাওয়া পাওয়া নাই,আমার আপনারা জনগন ছাড়া কেউ নাই,আমি আপনাদের সাথে থাকতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। তারেক রহমানের আপনাদের নিয়ে, দেশ নিয়ে যে ৩১ দফা পরিকল্পনা আছে সেটা তুলে ধরেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির