1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ঘুমধুমে ৩৪ বিজিবির অভিযানে  মিযানমার  নাগরিক  সহ  আটক-২”

  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ জন দেখেছেন

“ঘুমধুমে ৩৪ বিজিবির অভিযানে  মিযানমার  নাগরিক  সহ  আটক-২”

হামিদুল হক মার্সাল,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিভিন্ন প্রকার চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭/২ এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেইটসংলগ্ন সড়কে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বিভিন্ন প্রকার বাংলাদেশি চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন—মায়ানমারের নাগরিক মংডু জেলার আয়ে জান তুন এর ছেলে  নে জাও (৩৮)

বাংলাদেশের নাগরিক ঘুমধুম বাইশ ফাঁড়ী এলাকার বাসিন্দা কালাইয়া তংচংগ্যার ছেলে ছৈপুচিং তংচংগ্যা (২০)

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত সিএনজি ও অন্যান্য চোরাচালানি মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির