1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনটে “আস-সুন্নাহ একাডেমি”র শুভ উদ্বোধন”

  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

“ধুনটে “আস-সুন্নাহ একাডেমি”র শুভ উদ্বোধন”

আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের বিলনোথার এলাকায় আজ নতুন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান “আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি কাওছার আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি ও শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা কে এম সুলতান মাহমুদ। তিনি বলেন,
“বর্তমান সময়ে শিশু ও কিশোরদের জন্য কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস-সুন্নাহ একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, যা শিশু ও কিশোরদের সঠিক দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সঠিক আকিদা ও নৈতিক আদর্শে শিক্ষিত হয়ে সমাজের জন্য আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরিফুল্লাহ (ইমাম, বাজার মসজিদ), ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান সুমন (ধুনট), মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা আসদুজ্জামান নুর, মাওলানা রবিউল ইসলাম রবি, মাওলানা হেলাল উদ্দিন সাইফী ও মাওলানা ফরহাদুজ্জামানসহ এলাকার বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছেলে-মেয়েদের জন্য নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আস-সুন্নাহ একাডেমির মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি সমাজের জন্য আদর্শবান শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আস-সুন্নাহ একাডেমি বিলনোথার এলাকার শৈলমারী গ্রামে অবস্থিত। স্থানীয়রা মনে করছেন, এটি এলাঙ্গী ইউনিয়নে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা ও সম্ভাবনার প্রতীক হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির