1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“লামায় গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

“লামায় গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত”

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি

৭ জানুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে
বান্দরবানের লামায় এক বিশেষ জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে রূপসী পাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে তথ্য অফিস, লামার (লামা–আলীকদম–নাইক্ষ্যংছড়ি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মঈন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“গণতন্ত্রের ধারা সমুন্নত রাখতে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রশাসন তা নিশ্চিত করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা মার্কেটিং কর্মকর্তা। বক্তারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদানের নিয়ম-কানুন, নির্বাচন পূর্ব ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির