1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“প্রেসক্লাব আলফাডাঙ্গা’র সদস্যদের সাথে এমপি প্রার্থী শাহ আবু জাফরের মতবিনিময়”

  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ জন দেখেছেন

“প্রেসক্লাব আলফাডাঙ্গা’র সদস্যদের সাথে এমপি প্রার্থী শাহ আবু জাফরের মতবিনিময়”

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আরমান উজ্জামান রাজু

ফরিদপুর-১ আসনে ১৮ দলীয় নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ্ মুহাম্মদ আবু জাফরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা উপজেলা রোডে টিএনটি অফিস সংলগ্ন প্রেসক্লাব আলফাডাঙ্গা’র অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব আলফাডাঙ্গার আহ্বায়ক আরিফুজ্জামান হেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সচিব তৈবুর রহমান, যুগ্ম আহ্বায়ক চ্যানেল এওয়ান টিভির সাংবাদিক এস কে রাজু, সিনিয়র সদস্য আরিফুজ্জামান চাকলাদার, সদস্য মুকুল শরীফ, ফেরদৌস খান, আরমান উজ্জামান রাজু ও নঈম হোসেন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী থেকে আগত চ্যানেল এওয়ান টিভির সাংবাদিক আব্দুল মতিন মুন্সী ও মুহাম্মদ ইমরান খাঁন। শাহ্ মুহাম্মদ আবু জাফরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জিবালুর রহমান।

মতবিনিময় সভায় শাহ্ মুহাম্মদ আবু জাফর বলেন, আমাকে যথাযথভাবে মূল্যায়ন না করায় মানসিক কষ্টে দল ত্যাগ করেছি। আমার নেতাকর্মীদের নিরাপত্তা ও মামলা-হামলা থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনা আমাকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।
আমার মতে, আওয়ামী লীগ জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে যেমন ভুল করেছিল, তেমনি আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করা ঠিক হচ্ছে না।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, আমি যতবার দল পরিবর্তন করেছি, ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর জনগণের কল্যাণ ও ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেই করেছি। এই এলাকার জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির