1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“রোগীদের কাছ হতে অতিরিক্ত অর্থ আদায় টঙ্গীবাড়ীতে  দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা”

  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

“রোগীদের কাছ হতে অতিরিক্ত অর্থ আদায় টঙ্গীবাড়ীতে  দুই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী,প্রতিনিধি-হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার বালিগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেডিলাইফ ডিজিটাল হাসপাতাল অ্যান্ড দ্য ল্যাবকে ২৫ হাজার টাকা এবং বালিগাঁও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেওয়ান মো. জাহিদুল।
অভিযোগ সূত্রে জানা যায় , সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সেবা মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করেনি। পাশাপাশি নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত অর্থ আদায় করে রোগীদের সেবা প্রদান করা হচ্ছিল। ডায়াগনস্টিক সেন্টারে নির্ধারিত লোকবল ছিল না, ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এসব অভিযোগে দুই প্রতিষ্ঠান মালিককে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় দুই প্রতিষ্ঠানের মালিকসহ নিয়োজিত নার্স, টেকনোলজিস্ট, ক্লিনার ও অন্যান্য কর্মীদের বর্জ্য ব্যবস্থাপনা, সেবা মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন ও অনুসরণ এবং রোগীসেবার মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ রাত এগারোটার দিকে  বলেন, রোগীদের কাজ হতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্ধ আদায়,মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় । ডায়াগনস্টিক সেন্টারে নির্দিষ্ট লোকবল দিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করায় এবং ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দুই প্রতিষ্ঠান মালিককে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির