1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে আদালত ভবনের পাশে বিপুল পরিমানের মাদক ধ্বংস”

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে আদালত ভবনের পাশে বিপুল পরিমানের মাদক ধ্বংস”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করা হয়।  আদালতের চলমান ৭টি মাদক মামলার এ সমস্ত মাদক ধ্বংস করা হয়েছে।
আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলামের উপস্থিতিতে ১০ হাজার ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৯৬ বোতল ফেন্সিডিল, ১৪৩ ক্যান বিয়ার, ১২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ ও দশ হাজার  ৫৯ পিচ খেলনা টাকা ধ্বংস করা হয় বলে বিষয়টি নিশ্বিত করেছেন  মালখানার দায়িত্ব প্রাপ্ত পুলিশের  এসআই ইসফাত আরা খানম।
এ সময় ইয়াবা ট্যাবলেট পানিতে ডুবিয়ে, গাঁজা ও খেলনা টাকা আগুনে পুড়িয়ে, বিয়ার , ফেন্সিডিল ও মদ দা দিয়ে কুপিয়ে ধ্বংস করা হয়। এ সময় সহযোগিতা করেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশীকুর রহমান, কোর্ট পরিদর্শক মো: কামরুল ইসলাম মিঞা, মালখানার দায়িত্ব প্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম সহ বিভিন্ন থানার পুলিশের সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির