1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বাইশারীতে অগ্নিকাণ্ডে মাওলানা কবির উদ্দিন আহমেদের বসতঘর পুড়ে ছাই”

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ জন দেখেছেন
Oplus_16908288

“বাইশারীতে অগ্নিকাণ্ডে মাওলানা কবির উদ্দিন আহমেদের বসতঘর পুড়ে ছাই”

হামিদুল হক মার্সাল,নাইক্ষ্যংছড়ি, বান্দরবান

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাওলানা কবির উদ্দিন আহমেদের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন বসতঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকলেও দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মাওলানা কবির উদ্দিন আহমেদ জানান, আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে চরম বিপদের মধ্যে আছি।”
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আগুন নিজে থেকেই নিভে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এলাকাবাসী দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে, যা এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির