“দিনাজপুরের হিলি সীমান্তে শান্তি-শৃঙ্খলা জোরদারে বিজিবি–বিএসএফ অধিনায়ক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত”
মো: সাকিব উপজেলা প্রতিনিধি হাকিমপুর
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অধিনায়ক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, মাদক পাচার দমনসহ সার্বিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় বাহিনীর অধিনায়করা সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধরনের নিয়মিত বৈঠকের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে একমত পোষণ করেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বৈঠকের ফলে হিলি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নতুন মাত্রা পাবে।
Leave a Reply