1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত রিপোর্ট”

  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১১ জন দেখেছেন

“মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্ত রিপোর্ট”

আলী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

৮ জানুয়ারি ২০২৬, রাত আনুমানিক ০৯:৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামস্থ একটি আমবাগান (সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) মালিকবিহীন ০২টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০৯ রাউন্ড গুলি বিজিবি কর্তৃক উদ্ধার করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতকারী/সন্ত্রাসীদের সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় নজরদারি বৃদ্ধি করা হয়।
ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে।

গত ০৬ মাসে এই ব্যাটালিয়ন ০৬টি বিদেশী অস্ত্র/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। গত ০৩ বছরে মোট ৩৩টি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন আটক করা হয়েছে।

অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন এবং তিনি বলেছেন তাদের এ অপারেশনাল কার্যক্রম চলমান থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির