“লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান,১৫ লাখ টাকা জরিমানা”
মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (০৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারায় মোট ৭টি ইটভাটাকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অভিযানে অবৈধ ইটভাটায় মজুতকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, সরকারের আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply