“নেত্রকোনায় গণভোট ও ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু”
পলাশ পাল, জেলা প্রতিনিধি
আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা থেকে জাতীয় সংসদ নির্বাচন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আওতায় নেত্রকোণা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামে একটি উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত সচিব, সিপিটি অনুবিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুর রহমান,জেলা প্রশাসক,নেত্রকোণা ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাগত বক্তব্য রাখেন জনাব আল ফয়সাল, উপপরিচালক,জেলা তথ্য অফিস,নেত্রকোণা । উক্ত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নেত্রকোণা, জনাব আসমা বিনতে রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম, চেয়ারম্যান জনাব মোঃ নাজমুল হক, ইউপি সদস্য খোদেজা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply