1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“শিবচরে সংসদ সদস্য প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের ‘আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

“শিবচরে সংসদ সদস্য প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের ‘আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

আসন্ন জাতীয় এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। যা আগের জাতীয় নির্বাচন থেকে একটু আলাদা এবং একটু চ্যালেন্জিং ও বটে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ই ডিসেম্বর) সকাল ১১.০০ টার সময় শিবচর উপজেলা হল রুমে শিবচর উপজেলা প্রশাসন কর্তৃক “নির্বাচনী আচরণ বিধী” বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ,শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় মাদারীপুর-১ শিবচর সংসদীয় আসনের প্রার্থী নাদিরা আক্তার, কামাল জামান নুরুদ্দীন মোল্লা, মাওলানা আকরাম হোসেন, সরোয়ার হোসেন মৃধা,সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীসহ প্রার্থীগন উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন-আচরণ বিধি কার্যকর ও আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে যাতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, প্রার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। এটি নির্বাচন আচরণবিধি সম্পর্কে সর্বস্তরের অংশগ্রহণকারীদের সচেতন করা, বিধি-নিয়মগুলো কীভাবে বাস্তবে কার্যকর হবে তা ব্যাখ্যা করা এবং আহত আইন-শৃঙ্খলা রক্ষাকারী তৎপরতা নিয়ে মতামত বিনিময় করার জন্য আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম ইবনে মিজান নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, সকল প্রার্থী, রাজনৈতিক দল ও অংশগ্রহণকারীদের জন্য আচরণবিধির নির্দেশনা ও নিষেধাজ্ঞাগুলো বোঝানো হয়েছে, যেমন কোন ধরণের প্রচারণা সময়, স্থান ও মাধ্যম অনুসরণ করতে হবে।

প্রচার-প্রচারণা ও পোস্টার/ব্যানার: তফসিল ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের বাধ্যবাধকতা রয়েছে এবং নির্ধারিত সময়ের পরও তা থাকলে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেওয়ার মতো প্রवধান রয়েছে।
আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা: নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কি না এবং আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা ও সহায়তা সম্পর্কে প্রশাসনিক পক্ষের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় বক্তরা বলেন, এসব মতবিনিময় সভার উদ্দেশ্য হলো নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে প্রয়োগ নিশ্চিত করা, প্রার্থী ও দলগুলোকে বিধি-নিয়ম মেনে চলার জন্য প্রস্তুত করা, এবং নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও সহিংস-মুক্ত রাখা। এর ফলে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা একযোগে কাজ করতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির