1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“আর্থিক অনিয়মের জালে আজগরা হাজী আলতাফ আলী কলেজ, ফেঁসে যাচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ”

  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ জন দেখেছেন

“আর্থিক অনিয়মের জালে আজগরা হাজী আলতাফ আলী কলেজ, ফেঁসে যাচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ”

হৃদয় চন্দ্র দাস বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা হাজী আলতাফ আলী স্কুল এন্ড কলেজে সংঘটিত আর্থিক অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেনের নিকট কারণ দর্শানোর নোটিশ জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৫ সময়কালের আর্থিক লেনদেন অডিটের লক্ষ্যে ২০২৫ সালের ১০ আগস্ট তিন সদস্যবিশিষ্ট অডিট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি কর্তৃক দাখিলকৃত অডিট প্রতিবেদন পর্যালোচনায় একাধিক গুরুতর আর্থিক অনিয়ম, হিসাব সংরক্ষণে ত্রুটি এবং প্রশাসনিক বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

অডিট প্রতিবেদনে উল্লেখিত অনিয়মসমূহের মধ্যে রয়েছে
স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি ফি, সেশন ফি, বেতন, পরীক্ষার ফি, ফরম পূরণ ও প্রশংসাপত্র ফি আদায়ের ক্ষেত্রে যথাযথ রেজিস্ট্রার ও রসিদ সংরক্ষণ না করা:
ব্যয় সংক্রান্ত ভাউচারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ও ক্রয় কমিটির অনুমোদন না থাকা: ভাউচারে প্রয়োজনীয় তথ্যাদি অনুপস্থিত থাকা: প্রতিষ্ঠানে ক্রয় কমিটি গঠন না করা:
বিদ্যুৎ বিল, স্টেশনারি ও ইন্টারনেট ক্যাবলসহ বিভিন্ন খাতে ভাউচার ও ক্যাশবইয়ের অমিল: কোটেশন ব্যতিরেকে ক্রয় কার্যক্রম সম্পাদন: সম্মানীভাতা বিতরণে স্বাক্ষর ও প্রামাণ্য দলিলের অভাব: ক্যাশবইয়ে ফ্লুইড ব্যবহার ও দায়িত্বপ্রাপ্ত হিসাব কর্মকর্তার স্বাক্ষর অনুপস্থিত থাকা: স্টক রেজিস্ট্রার ও স্থায়ী সম্পদ সংক্রান্ত রেজিস্ট্রার সংরক্ষণে ব্যর্থতা:
এবং অডিট কমিটির চাহিদা অনুযায়ী মাসিক আয়-ব্যয়ের বিবরণী ও ব্যাংক স্টেটমেন্ট সরবরাহ না করা।

এমতাবস্থায়, উল্লিখিত অনিয়মসমূহের বিষয়ে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ব্রডশিট আকারে লিখিত ব্যাখ্যা নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেনকে নির্দেশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব প্রদান ব্যর্থ হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

উক্ত নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, জেলা প্রশাসক, কুমিল্লা, জেলা শিক্ষা অফিসার,এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (লাকসাম) বরাবর প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি সংশ্লিষ্ট মহলে আলোচনার সৃষ্টি করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রমকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির