“৩৫ বছরেরও বেশি সময়ের সম্মানিত ইমাম মাওলানা নুরুল হক সাহেবের রাজকীয় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান”
আরিফুল ইসলাম (রিফাত)
উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ – তাড়াইল।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর ইউনিয়ন এর দিগরকল্লা আল- মদিনা জামে মসজিদের সম্মানিত ইমাম বুজুর্গ আলেম মাওলানা নুরুল হক সাহেব কে আজ শুক্রবার রাজকীয় মর্যাদায় বিদায় দিলেন মসজিদ কমিটি।
এ সময় ইমাম সাহেব মসজিদ কমিটি ও মুসল্লীদের উদ্দেশ্যে বলেন আমি দায়িত্ব নেওয়ার পর আপনাদের সকলের প্রচুর ভালোবাসা পেয়েছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
ইমাম সাহেব কে বিদায় দেওয়ার সময় মসজিদ কমিটি বেতন ছাড়াও তাকে আরও নগদ অর্থ এবং জামা,পায়জামা সহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র উপহার দিয়েছেন।
উনার বর্তমান বয়স ৪৫ বছর, গ্রাম : দিগর কল্লা। উনার ইমামতি বয়স ৩৬ বছর এবং তিনি আর কোনো মসজিদে ইমামতি করেন নাই, এ-ই মসজিদেই শুরু করেছিলেন এবং এখানেই শেষ করলেন।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাজী নজরুল ইসলাম, সভাপতি দিগরকল্লা জামে মসজিদ। ডাক্তার গিয়াস উদ্দিন। শেখ সোহাগ( সাধারণ সম্পাদক মানব কল্যাণ যুব সেবা সংগঠন উওর মনসন্তোষ দিগর কল্লা) আরো উপস্থিত ছিলেন এলাকাবাসী। মসজিদ কমিটির এই আয়োজন দেখে ন্যামতপুর ইউনিয়ন বাসি সহ আশেপাশের এলাকাবাসিরাও তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply