1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি–জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ জন দেখেছেন

“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি–জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ সিটিজেন পার্টি (এনসিপি)–এর জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় জেলার দারুল আইতাম সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি, জোটগত সমন্বয়, সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জোটভুক্ত দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিটিজেন পার্টির জেলা আহ্বায়ক মোঃ নুরুল আলম এবং জেলা সদস্য সচিব সুবোধ চাকমা। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে মতবিনিময় ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিনহাজুর রহমান, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ, যুবশক্তির সদস্য সচিব জাহেদা আক্তারসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটগত ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির