1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী থানায় মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, প্রায় ৫ লাখ টাকাসহ ১০ মাদক কারবারি আটক”

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী থানায় মাদক সম্রাটের আস্তানায় সেনাবাহিনী পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, প্রায় ৫ লাখ টাকাসহ ১০ মাদক কারবারি আটক”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি–হারুন রশীদ শেখ

মুন্সুগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁওয়ে সহিংসতা ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক এবং নগদ টাকাসহ ১০ জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার রাত ৭টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
​অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ২০০টিরও বেশি শনাক্তহীন মাদক এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা টংগিবাড়ী উপজেলার চিহ্নিত অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পরবর্তীতে আটককৃতজন্যে ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার জন্য টংগিবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
​বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে তারা বদ্ধপরিকর। অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসাথে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির