“ধনবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত”
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাংগাইল
টাংগাইলের ধনবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপার্সন অপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শনিবার সকাল ১০ঃ০০ ঘটিকা। ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজ মিলনায়েতনে ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাহী সদস্য ও টাঙ্গাইল -১ মধুপুর ধনবাড়ী আসনের মনোনীত এমপি পদপ্রার্থী, ধানের শীষের কান্ডারী ফকির মাহবুব আনাম স্বপন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়বাদী দল ধনবাড়ী উপজেলার শাখার সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী পৌর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শামসুজ্জামান সুরুজ। আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সেক্রেটারি এনামুল হক সাবেক ভিপি ধনবাড়ী সরকারি কলেজ।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপি’র সভাপতি এস এম এ সোবাহান সাবেক জি এস ধনবাড়ী সরকারি কলেজ। এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধনবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ হাফেজ খাইরুল ইসলাম মুন্সী সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ।
Leave a Reply