1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ”- ওয়াদুদ ভূঁইয়া”

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ জন দেখেছেন

“আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ”- ওয়াদুদ ভূঁইয়া”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বাংলাদেশ চাকমা খ্রিষ্টিয়ান এসোসিয়েশন ও বেতছড়ি এলাকার খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বেতছড়ি ব্যাপ্টিস্ট চার্চের পাস্টর সত্যব্রত চাকমার সভাপতিত্বে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বেতছড়ি পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন,

“আমাকে বাঙালি না ভেবে আপনাদেরই মানুষ ভাবুন। আমি আপনাদেরই মানুষ। আমাকে আপন ভাবুন, ঘরের মানুষ ভাবুন। আমি পাহাড়ি-বাঙালি সবার মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে আমি ভালোবাসি। আমাকে বিশ্বাস করুন।”

তিনি আরও বলেন,

“২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমি যখন দায়িত্বে ছিলাম, তখন খাগড়াছড়ির পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর জন্য সমানভাবে উন্নয়ন কাজ করেছি। দুর্গম এলাকায় রাস্তাঘাট নির্মাণ, নতুন স্কুল স্থাপন, শিক্ষাব্যবস্থার উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে আমরা কাজ করেছি। উন্নয়নের ক্ষেত্রে কখনো পাহাড়ি-বাঙালি ভেদাভেদ করা হয়নি।”

ওয়াদুদ ভূঁইয়া বলেন,“খাগড়াছড়ি একটি সম্প্রীতির জেলা। এখানে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখাই আমাদের সবার দায়িত্ব।”

তিনি বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা নিয়ে আসে। এই বার্তা আমাদের সমাজে আরও গভীরভাবে ছড়িয়ে পড়ুক,এটাই আমার কামনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির