1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“বরিশাল-৪ কে আদর্শ আসনে রূপান্তরের প্রত্যয়, হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের”

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ জন দেখেছেন

“বরিশাল-৪ কে আদর্শ আসনে রূপান্তরের প্রত্যয়, হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের”

সানাউল্লাহ আস সুদাইস,হিজলা উপজেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজির হাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের আসনটিকে একটি আদর্শ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজির হাটের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান সংকট দূর করতে ইসলামভিত্তিক ন্যায়নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

মুফতী সৈয়দ এসহাক বলেন, আমি ক্ষমতার রাজনীতি নয়, আমানতের রাজনীতি করতে চাই। জনগণের সমর্থনে সংসদে যেতে পারলে এই তিনটি এলাকার প্রতিটি মানুষের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন থাকবো।

তিনি নৈতিক শিক্ষা জোরদার, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা নিশ্চিতকরণ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নদীভাঙন ও যোগাযোগ সমস্যার টেকসই সমাধান, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজির হাটের সর্বস্তরের জনগণের প্রতি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির