1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নাইক্ষ্যংছড়িতে পোল্ট্রি উৎপাদন বিষয়ক তিন দিনের খামারী প্রশিক্ষণ সমাপ্ত”

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ জন দেখেছেন

“নাইক্ষ্যংছড়িতে পোল্ট্রি উৎপাদন বিষয়ক তিন দিনের খামারী প্রশিক্ষণ সমাপ্ত”

হামিদুল হক মার্সাল,নাইক্ষ্যছড়ি,বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ভ্যালু এডেড পোল্ট্রি উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)।
প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, নাইক্ষ্যংছড়ি প্রাঙ্গণে। এতে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আক্তার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পোল্ট্রি উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও গবেষণাভিত্তিক জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। ভ্যালু এডেড পোল্ট্রি পণ্য দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শাকিলা ফারুক, মহাপরিচালক, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। তিনি বলেন,
“পোল্ট্রি খাতে গবেষণালব্ধ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজার সম্প্রসারণ সম্ভব। এই ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. সাজেদুল করিম সরকার, পোল্ট্রি রিসার্চ সেন্টার এবং প্রকল্প পরিচালক, বিএলআরআই। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“ভ্যালু এডেড পোল্ট্রি পণ্য উৎপাদনের মাধ্যমে খামারিরা অধিক লাভবান হতে পারেন। বাজারজাতকরণে সঠিক পরিকল্পনা ও মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিন দিনের প্রশিক্ষণে পোল্ট্রি ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি, রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু এডিশন এবং বাজারজাতকরণ কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তারা আধুনিক ও নিরাপদ পোল্ট্রি উৎপাদন সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন, যা ভবিষ্যতে তাদের খামার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির