“জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে জাতীয়তাবাদী সাইবার দল”
এম.শরীফ হোসেন,উপজেলা প্রতিনিধি,সদর,নরসিংদী।
এম. শরীফ হোসেন: শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (বিএনসিপি) এর কেন্দ্রীয় কমিট সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজ্বী মোঃ কামরুল ইসলাম কামরুল আযম এর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির আমৃত্যু চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের কবর জিয়ারত করেন।
এসময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাহফেরাত কামনা করে মোনাজাত করেন।
উল্লেখ্য যে, নরসিংদীর কৃতি সন্তান হাজ্বী কামরুল ইসলাম কামরুল আযম বিএনপির দুঃসময়কালের ২০১২ইং সালে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল নামের সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বিগত স্বৈরাচার সরকার যখন বিএনপির বিরুদ্ধে মনগড়া ইতিহাস প্রচারণা করে নানান বানোয়াট গুজব প্রচার করে বিএনপিকে দেশ ও জনগনের কাছে অর্থহীন করে তুলছিলো ঠিক সেই সময় দলের সূনাম অক্ষুন্ন রাখতে একঝাঁক শিক্ষিত ও সাহসী অনলাইন সাইবার যোদ্ধা তরুণকে নিয়ে কামরুল আযম এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
যার সদস্য এখন সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল(বিএনসিপি) প্রতিষ্ঠালগ্ন হতেই বিএনপি, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। বিএনপি বিরোধী সকল অপতথ্য, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থেকে বিএনপির পক্ষে সত্য ও সঠিক তথ্য অনলাইন/সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে বিএনপির সুনাম রক্ষা করে জনসমর্থন বাড়াতে সংগঠনটি বিরাট ভূমিকা পালন করছে।
Leave a Reply