“নরসিংদী-৪ সংসদীয় আসনে জেলা ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
নরসিংদী-৪ সংসদীয় আসন তথা মনোহরদী-বেলাব উপজেলার জনশক্তিদের নিয়ে নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।
শুভ উদ্ভোদন করেনঃ নরসিংদী -৪ এর ধানের শীষের মনোনীত প্রার্থী,নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,সাবেক এমপি,সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন,কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বদরুল আলম রানা,তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান সুমনসহ ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক,বর্তমান নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন,মনোহরদী ও বেলাবো উপজেলা, কলেজ,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।
Leave a Reply