1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বিদেশ হতে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরী করছিলো যুবক বিপুল পরিমান সরঞ্জাম ও মেশিনসহ আটক”

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১১ জন দেখেছেন

“বিদেশ হতে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরী করছিলো যুবক বিপুল পরিমান সরঞ্জাম ও মেশিনসহ আটক”

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে
বেতকা ইউনিয়ন ৬নং ওয়ার্ড নতুন বাজারের সাথে ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক ফিরোজ (৩৭)। সে ঢাকার বাসাবো এলাকার আবু তাহের এর ছেলে। সে উপজেলার দক্ষিন বেতকা গ্রামের তার খালু রশীদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবারহ করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন বেতকা গ্রামে অভিযান চালিয়ে রবিবার ( ১১ জানুয়ারী ) রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার  করে পুলিশ। এ সময় তার কাছ হতে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেড, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান ইয়াবা তৈরীর ক্যামিকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
,স্থাণীয়রা জানান, দীর্ঘ ১০ বছর যাবৎ ঢাকায় অবস্থান করে ইয়াবাসহ মাদকের ব্যবসা করছিলো ফিরোজ (৩৭)। ঢাকায় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হলে প্রায় ৫ বছর আগে সে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিন বেতকা গ্রামে তার খালু রশিদ ঢালীর বাসায় অবস্থান করে ইয়াবাসহ মাদক ব্যবসা করতে থাকে। ৬/৭ মাস আগে সে হঠাৎ করে হংকং চলে যায়। পরে সেখান হতে ইয়াবা তৈরীর মেশিন নিয়ে এসে তার খালুর বাড়ির পাকা ভবনের ভিতরে উক্ত মেশিন দিয়ে ইয়াবা তৈরী করে তা দেশের বিভিন্ন স্থানে সরবারহ করে আসছিল। কুরিয়ার সার্ভিসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ হতে তার কাছে ক্যামিক্যাল আসতো বলেও জানান স্থাণীয়রা।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, আটক ফিরোজের বাড়ি ঢাকার বাসাবো এলাকায় । ৫ বছর যাবৎ ও বাসা ভাড়া নিয়ে দক্ষিন বেতকায় অবস্থান করছে। এরমধ্যে ওই হংকং গিয়েছিলো । জিজ্ঞাসাবাদে ফিরোজ জানিয়েছে ওই ইয়াবা তৈরীর মেশিন পত্র এবং ক্যামিকেল বিদেশ হতে এনেছে। সবেমাত্র ইয়াবা তৈরি করে বিক্রির চেষ্টা করছে। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদ আটককৃত ফিরোজ আরো জানিয়েছে তার বিরুদ্ধে ঢাকায়  একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন তার সহযোগীদের ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির