“গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে নেত্রকোণায় ইমাম সমাজের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত”
পলাশ পাল,জেলা প্রতিনিধি
আজ ১২জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নেত্রকোণায় জেলার ইমামদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা করেছে নেত্রকোনা জেলা প্রশাসন।উক্ত মতবিনিময় সভাটি প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নেত্রকোনার রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
মতবিনিময় সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন- সুষ্ঠু,শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোট বাস্তবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম সমাজ -সমাজে নৈতিকতা ও সচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সহায়ক হতে পারেন।
সভায় জেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ উপস্থিত থেকে তাঁদের মতামত ও নিজ নিজ পরামর্শ তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে দীর্ঘ সময় বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply