1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“কোটালীপাড়ায় মাদকসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা বহিস্কার”

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

“কোটালীপাড়ায় মাদকসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা বহিস্কার”

ইস্রাফিল খান,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে (২৪) দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রমজান শেখ উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের মক্কেল শেখের ছেলে। তিনি আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
কোটালীপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঊনশিয়া গ্রামের ভাই ভাই বেকারির সামনে মাদক বিক্রির সময় ডিবি পুলিশ ১২ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা রমজান শেখ ও তার সহযোগী একই গ্রামের হারুণ শেখের ছেলে রাশেদ শেখকে (২৫) গ্রেপ্তার করে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে সোমবার সকালে গ্রেপ্তারকৃত রমজান ও রাশেদ শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সাধারণ সম্পাদক নিলয় হাওলাদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির