“মুন্সীগঞ্জে রসমালাই ও দইয়ের পাত্রে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় বিশ হাজার টাকা জরিমানা”
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি- হারুন রশীদ শেখ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলদীবাজার ও সদর উপজেলার ধলাগাঁও বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক মিষ্টির দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার ( ১২ জানুয়ারি)দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে রুমা সুইটমিটে মনিটরিং কালে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, রসমালাই, নিমকি প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত ও প্রস্তুতকৃত মিষ্টি উন্মুক্ত ভাবে সংরক্ষণ করা হচ্ছে। রসমালাই ও দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান টির মালিক অর্ক ঘোষ কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।
এছাড়াও সদর উপজেলার ধলাগাঁও বাজারে মেসার্স সাফিয়া এন্টারপ্রাইজ নামের গ্যাসের ডিলার পয়েন্টে মনিটরিং কালে দেখা গেছে, এল পি গ্যাসের সরবরাহ কম। ডিলারকে বিভিন্ন বাজারে চাহিদা অনুযায়ী গ্যাস সিলিন্ডার সরবরাহ করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন সহ ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল। এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply