“হিলিতে মানুষের দুর্ভোগ এরাতে চুড়িপট্টি গাজীর মোড়ে আইল্যান্ডে রং করে সচেতনতামূলক কার্যক্রম”
মোঃ সাকিব হিলি হাকিমপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার চুড়িপট্টি এলাকার গাজীর মোড়ে সড়ক দুর্ঘটনা ও যানজটজনিত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আইল্যান্ডে রং করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সড়ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকরা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্পষ্ট আইল্যান্ড ও দিকনির্দেশনার অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়।
উক্ত সচেতনতামূলক কাজে সহযোগিতা করেন
মোঃ সুইট মন্ডল আহবায়ক সদস্য হাকিমপুর পৌর যুবদল
সুমন বিশ্বাস
আহবায়ক সদস্য স্বেচ্ছাসেবক দল হাকিমপুর পৌর শাখা
আয়োজকরা জানান, মানুষের নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
Leave a Reply