1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“টঙ্গীবাড়ীতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার”

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ জন দেখেছেন

“টঙ্গীবাড়ীতে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  হিরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন.
টঙ্গীবাড়ীর চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম ও তার মেয়ে সুইটি বেগম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের ৬০ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির নগদ ৫,৬৬০ টাকা উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপস্ অফিসার জানান, গ্রেফতারকৃতরা ওই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত।
অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও আটক মা-মেয়েকে আইনি প্রক্রিয়ার জন্য টঙ্গীবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
​জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির