1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“দুমকিতে আওয়ামিলীগের দুই নেতা গ্রেফতার”

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ জন দেখেছেন

“দুমকিতে আওয়ামিলীগের দুই নেতা গ্রেফতার”

এস.এম. ইয়াছিন শামীম (জেলা প্রতিনিধি, পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পিরতলা বাজার থেকে কৃষক লীগ নেতা ও দুপুর আড়াইটায় শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস (৪৫)। দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

অপর গ্রেফতারকৃত হলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোশারফ হাওলাদার। তাকে শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় উজ্জ্বল কুমার দাসকে এবং মোঃ মোশাররফ হোসেন হাওলাদারকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির